দিনাজপুরের বিরামপুরে আলোচিত রশিদুল হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন দক্ষিণ রামচন্দ্রপুরের অবিনাশ চন্দ্রের ছেলে স্বপন চন্দ্র (৫৩), চৌঘরিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (৪৮) ও শৈলান গ্রামের ওয়াহেদ আলীর ছেলে মঞ্জুরুল ইসলাম (৩৭)।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, গত শুক্রবার রশিদুল হত্যার ঘটনায় মামলা করেন বিপ্লব আলম বিলু নামে এক ব্যক্তি। এতে ১১৩ জনের নাম উল্লেখ এবং ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার প্রথম দিনেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রসঙ্গত, বিরামপুরে তিন বছর আগে এক সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে রশিদুল ইসলাম (২৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। নিহত রশিদুল ইসলাম উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ কাটলার ধানহাটি এলাকার মৃত নূরুল হুদার ছেলে।
