নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে সমাবেশ

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৭:২৬ এএম

নিত্যপণ্যের দাম কমানো, দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া, সিন্ডিকেট ভেঙে দেওয়া, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, সংখ্যানুপাতিক নির্বাচনব্যবস্থাসহ দ্রুত নির্বাচন দেওয়ার রোডম্যাপ ঘোষণা করার দাবিতে গতকাল শনিবার বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোটের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক হাফিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, বাসদ নেতা সেলিম মাহমুদ, এস এম কাদির, কমিউনিস্ট পার্টির জেলার নেতা সুজয় রায় চৌধুরী বিকু, ইকবাল হোসেন প্রমুখ।

নেতারা বলেন, ছাত্র-শ্রমিক-জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচারী হাসিনার পদত্যাগ ও দেশত্যাগ হয়েছে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। এ সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হওয়া উচিত বিগত সরকারের সময়ে গঠিত সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা। কিন্তু অন্তর্বর্তী সরকার অনেকগুলো বিষয় সংস্কারের উদ্যোগ নিলেও নিত্যপণ্যের দাম কমাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে সরকারের প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে। এতে পরাজিত স্বৈরাচার ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানের আকাক্সক্ষার বিরুদ্ধে নানা চক্রান্তের সুযোগ তৈরি করে দিচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত