চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১২:২২ এএম

কুষ্টিয়ার মিরপুরে চোর সন্দেহে জাহাঙ্গীর আলম (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করে মিরপুর থানা-পুলিশ। গতকাল রবিবার ভোররাতে মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের নতুন সুতাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় কেদারনগর গ্রামের বাসিন্দা বলে জানায় পুলিশ।

বাড়ির মালিক আমিরুল ইসলাম জানান, ‘গত শনিবার রাতে তিন-চারজন লোক বাড়িতে চুরি করে পালানোর সময় বাড়ির সদস্যরা চিৎকার-চেঁচামেচি করলে আশপাশের লোকজন তাদের ধাওয়া দেয়। এ সময় একজন ধরা পড়ে। তখন জনগণের গণপিটুনিতে তার মৃত্যু হয়।

মিরপুর থানার ওসি (তদন্ত) আব্দুল আজিজ গতকাল জানান, চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, চোর সন্দেহেই গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে। নিহত জাহাঙ্গীরের বিরুদ্ধে এর আগে আরও ছয়টি চুরির মামলা রয়েছে। তবে কাউকে পিটিয়ে হত্যা বে-আইনি। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত