রাজধানীর ফকিরাপুল এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় মাচান ভেঙে নিচে পড়ে মেহেদী হাসান (২২) নামে শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) বেলা ৩টার দিকে ফকিরাপুল এক নম্বর গলিতে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মী ও স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত মেহেদী হাসানের ভাই মো. রাসেল জানান, তাদের বাড়ি চাপাইনবাবগঞ্জ ভোলাহাটি উপজেলার নামমুসলিমপুর গ্রামে। বর্তমানে ফকিরাপুলের নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন এবং সেখানে রাজমিস্ত্রীর কাজ করতেন।
তিনি আরও জানান, সকাল থেকে ওই ভবনের ১০ম তলার বাইরের দিকে মাচান বেঁধে কাজ করছিলেন। এ সময় মাচান ভেঙে নিচে পরে গুরুতর আহত হন মেহেদী। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপি নেতাকে পেটালেন আ.লীগ নেতাকর্মীরা