চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাজমুল হক ডিউক খুলনা থেকে গ্রেপ্তার করা হয়েছেন। গতকাল রোববার খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৮ অক্টোবর) রাত পৌঁনে আটটার দিকে খুলনা থেকে তাকে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানায় আনা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ।
তিনি জানান, চসিকের উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাজমুল হক ডিউকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে হামলার ঘটনায় নগরের বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে।
ঝিনাইদহে বিএনপির চিঠি নিয়ে তোলপাড়