ইউক্রেনে সেনা পাঠাতে চায় দ. কোরিয়া

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০২:৪৬ এএম

ইউক্রেনে একটি সামরিক পর্যবেক্ষক দল পাঠানোর কথা বিবেচনা করছে দক্ষিণ কোরিয়া। সেখানে সংঘাতের প্রথম সারিতে রাশিয়া কর্তৃক উত্তর কোরিয়ার সেনাদের কার্যক্রম পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করবে তারা। গতকাল বুধবার দেশটির প্রেসিডেন্ট কার্যালয় থেকে এ খবর জানানো হয়। নাম প্রকাশ না করার শর্তে দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তা বলেন, উত্তর কোরিয়ার অন্তত ১১ হাজার সেনা রাশিয়ায় পাঠানো হয়েছে। তাদের মধ্যে তিন হাজারেরও বেশি সেনাকে যুদ্ধক্ষেত্রের সম্মুখভাগের কাছাকাছি স্থানান্তরিত করা হয়েছে। ইউক্রেনে একটি সামরিক পর্যবেক্ষক দল পাঠানোর কথা বিবেচনা করছে দক্ষিণ কোরিয়া। সেখানে সংঘাতের প্রথম সারিতে রাশিয়া কর্তৃক উত্তর কোরিয়ার সেনাদের কার্যক্রম পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করবে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত