পুকুর থেকে নারী ও শিশুর লাশ উদ্ধার

আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০৬:১১ এএম

গাজীপুরের কালিয়াকৈরে একটি পুকুর থেকে এক নারী ও শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ৯৯৯-এ ফোন পেয়ে উপজেলার মৌচাক কলাবাধা এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। তবে এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, পুকুরটিতে দুটি লাশ ভাসতে দেখে ৯৯৯-এ কল দিয়ে জানায় এলাকাবাসী। খবর পেয়ে মৌচাক ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা দুজন মা-ছেলে। মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহিদুল ইসলাম জানান, ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত