যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন কেমি বেইডনক। এর মধ্য দিয়ে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের স্থলাভিষিক্ত হলেন তিনি। সেই সঙ্গে যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ কনজারভেটিভ নেতা নির্বাচিত হলেন বেইডনক। কনজারভেটিভ পার্টির প্রধান হওয়ার দৌড়ে ১৫ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত কেমি বেইডনক ও রবার্ট জেনরিকের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। দলীয় সদস্যরা অনলাইনে ও সরাসরি ভোটের মাধ্যমে তাদের ভবিষ্যৎ নেতাকে ভোট দেন। বেশ কয়েক ধাপে ভোটাভুটির পর গত শনিবার আনুষ্ঠানিকভাবে কেমি বেইডনককে কনজারভেটিভ পার্টির নেতা হিসেবে ঘোষণা করা হয়। কনজারভেটিভ পার্টির সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়াকে ‘বিশাল সম্মান’ বলে বর্ণনা করেছেন কেমি বেইডনক।
×
