২ আলমসাধুর সংঘর্ষে প্রাণ গেল চালকের

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১১:০৬ এএম

ঝিনাইদহে দুই আলমসাধুর সংঘর্ষে শের আলী (৫৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান এলাকার ঘোষপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লহ আল মামুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহত শের আলী শহরের কাঞ্চনপুর গ্রামের মধ্যপাড়ার মৃত বাবর আলী জোয়ার্দ্দারের ছেলে।

নিহতের ভাতিজা ঠান্ডু জোয়ার্দ্দার জানান, ভোরে শের আলী তার আলমসাধু নিয়ে নগরবাথান বাজারে যাচ্ছিলেন। তিনি ঘোষপাড়া এলাকায় পৌঁছালে অপর একটি আলমসাধুর সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আব্দুল্লহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহটি তাদের কাছে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত