ব্যাট হাতে সময়টা খুব খারাপ যাচ্ছে ভারতের ব্যাটিং কিং বিরাট কোহলির। এর মাঝেই এসে গেল জন্মদিন। আজ ৫ নভেম্বর তার ৩৫ বছর পূর্ণ হলো। ১৯৮৮ সালের এই দিনে তিনি দিল্লিতে জন্মগ্রহণ করেন। এমন বিশেষ দিনে তিনি শুভেচ্ছায় ভাসছেন।
কিং কোহলিকে শুভেচ্ছা জানাতে ভুল করেননি বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আজ মঙ্গলবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘বিশ্বসেরার শুভ জন্মদিন। কিংবদন্তি বিরাট কোহলির দিনটি শুভ হোক।’ শেষে একটি জন্মদিনের কেকের ইমো দিয়েছেন শান্ত।
বছর দুয়েক ধরে বিশ্রামে থাকলে বা ভারতের হয়ে খেলার অবসরে স্ত্রী ও মেয়েকে নিয়ে সময় কাটাতে কোহলি চলে যাচ্ছেন লন্ডনে। এবার আর তিনি লন্ডনে যাননি। নিজের জন্মদিনটা পালন করেছেন ভারতেই। রঙিন জন্মদিনটা কোহলি পালন করেছেন নিজের রেস্তোরাঁ ওয়ান ৮ কমিউনে।
এক কক্ষে ৮ জন, বাথরুম একটি, নেই পুষ্টিকর খাবার!
রোহিতকে সরিয়ে বুমরাহকে অধিনায়ক চান ক্ষুব্ধ গাভাস্কার