নেত্রকোণার মদন উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে উপজেলার মদন ইউনিয়নের কদমতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রাইফেল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- কুলিয়াটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে কামরুল ইসলাম (২২), মদন দক্ষিণ পাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে ছোটন মিয়া (২০) ও একই গ্রামের আতাউর রহমানের ছেলে দীপু (২৫)। তাদেরকে মদন থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, আটককৃতরা এলাকায় মাদক ও চোরাচালানের কারবার করে আসছে। সংবাদ পেয়ে সেনাবাহিনীর একটি দল মঙ্গলবার ভোরে কদমতলী এলাকায় অভিযান করে। অভিযানে ৩ জনকে আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছে থেকে একটি রাইফেল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মদন সেনা ক্যাম্পের কমান্ডার ইমামুন নূর সাংবাদিকদের জানান, মাদক ও চোরাচালানের সংবাদের প্রেক্ষিতে যৌথ অভিযান করা হয়েছে। একটি রাইফেলসহ তিনজনকে আটক করে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তিরা মাদক চোরাচালানের সাথে সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছে।
তিনি আরও জানান, আটককৃতদের মদন থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
যুক্তরাষ্ট্রে ১২ রাজ্যে ভোটগ্রহণ শুরু
সিরাজগঞ্জে মা-ছেলেকে হত্যা, একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৭