সংবিধান সংস্কার নিয়ে মতামত দিতে ওয়েবসাইট

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৭:৩৫ এএম

সংবিধান সংস্কার নিয়ে যেকোনো ব্যক্তি বা সংগঠন ওয়েবসাইটে তাদের মতামত দিতে পারবেন। এজন্য গতকাল মঙ্গলবার থেকে একটি ওয়েবসাইট চালু করেছে সংবিধান সংস্কার কমিশন। কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ নভেম্বর পর্যন্ত এ ওয়েবসাইটে সংবিধান সংস্কার বিষয়ে আগ্রহী ব্যক্তি বা সংগঠন পরামর্শ, মতামত ও প্রস্তাব জানাতে পারবেন। নাম প্রকাশে অনিচ্ছুক থেকেও মতামত দেওয়ার সুযোগ থাকবে ওয়েবসাইটে। প্রসঙ্গত, দেশের বিদ্যমান সংবিধান সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ ও মতামত দিতে গত ৬ অক্টোবর সংবিধান সংস্কার কমিশন গঠন করে সরকার। অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বাধীন কমিশন ইতিমধ্যে তাদের কাজ শুরু করেছে। গত রবিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে কমিশন এক সংবাদ সম্মেলনে তাদের কার্যক্রম ও রূপরেখা তুলে ধরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত