৩ রানের জন্য ফিফটি মিস শান্তর

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১০:৪৬ পিএম

মোহাম্মাদ নাবির অফ স্টাম্পের বাইরের ডেলিভারি বেশ দূর থেকে সুইপ করার চেষ্টায় হাওয়ায় ভাসিয়ে দিলেন নাজমুল হোসেন শান্ত। সহজ ক্যাচ পেলেও প্রায় ফেলেই দিচ্ছিলেন হাশমাতউল্লাহ শাহিদি। তিনবারের চেষ্টায় বল নিয়ন্ত্রণে নিয়ে বাংলাদেশ অধিনায়কের বিদায় নিশ্চিত করেন আফগান অধিনায়ক।

৪ টি চার ও ২ ছক্কায় ৬৮ বলে ৪৭ রান করেন শান্ত। তার বিদায়ে ভাঙল ৫৫ রানের তৃতীয় উইকেট জুটি। ২৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১২১ রান।

২৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম উইকেট হারায় দলীয় ১২ রানে। ব্যক্তিগত ৩ রান করে ফেরেন তানজিদ তামিম। দ্বিতীয় উইকেটে ৫৩ রানের জুটি গড়ে সেই ধাক্কা সামাল দিয়েছিলেন সৌম্য সরকার ও শান্ত।

সৌম্য ৬ চারে ৪৫ বলৈ ৩৩ করে ফিরলে সেই জুটি ভাঙে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত