বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত অক্টোবর মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২২৫ কোটি ৮৮ লাখ ৭৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে।
এ ছাড়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৪৩ চোরাচালানি এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩৪৫ বাংলাদেশি ও ২৮ ভারতীয় নাগরিককে আটক করা হয়। এ ছাড়া ১ হাজার ২৯৮ মিয়ানমার নাগরিককে আটকের পর তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তি
