চাপের মুখে ব্যাটিংয়ে নেমে ক্যামিও ইনিংসের পর বল হাতেও আলো ছড়ালেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জাকারি ফউকস। তবে অধিনায়ক চারিথ আসালাঙ্কার দায়িত্বশীল ইনিংসে জিতলো শ্রীলঙ্কা।
প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটের জয়ে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেল শ্রীলঙ্কা। দাম্বুলায় শনিবার ১৩৬ রানের লক্ষ্য স্বাগতিকরা জয় পেয়েছে ৬ বল হাতে রেখে।
টার্নিং উইকেটে রান করা সহজ ছিল না ব্যাটসম্যানদের জন্য। দুই দলের কেউ স্পর্শ করতে পারেনি চল্লিশ। আসালাঙ্কার ২৮ বলে অপরাজিত ৩৫ রান ম্যাচের সর্বোচ্চ। শ্রীলঙ্কার হয়ে কুশাল মেন্ডিস ও কুশাল পেরেরা ২৩ রান করে করনে।
তার আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১২ ওভারে ৬৭ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। নবম উইকেটে ইশ সোধির সঙ্গে ৩৯ রানের জুটিতে দলকে লড়ার মতো পুঁজি এনে দেন ফউকস। অপরাজিত ২৭ রানের ইনিংস খেলেন তিনি। পরে বল হাতে তিন ওভারে ৩ উইকেট নেন।
তবে ম্যাচসেরা হয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।
আফগানিস্তানকে ৬৮ রানে হারিয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ
ভেনেজুয়েলা ম্যাচের আগে জোড়া দুঃসংবাদ পেল ব্রাজিল