মেনন ইনু পলক শমী রিমান্ড শেষে কারাগারে

আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০৭:১০ এএম

সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, অভিনেত্রী শমী কায়সার ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ইমন হোসেন গাজী নামের এক যুবককে হত্যা মামলায় গতকাল শনিবার সাত দিনের রিমান্ড শেষে রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলককে আদালতে হাজির করা হয়। এরপর তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার সাব-ইন্সপেক্টর মো. মাহাবুল ইসলাম কারাগারে আটক রাখার আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন তাদের কারাগারে পাঠানো নির্দেশ দেন।

এদিকে ইশতিয়াক মাহমুদ নামের এক ব্যবসায়ী হত্যাচেষ্টার মামলায় অভিনেত্রী শমী কায়সার ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে রিমান্ড শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক তাদের জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ৬ নভেম্বর তাদের তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানা-পুলিশের সাব-ইন্সপেক্টর মৃত্যুঞ্জয় প-িত মিঠুন। গত ৫ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা থেকে শমী কায়সারকে গ্রেপ্তার করে পুলিশ। আর ৪ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে তাপসকে গ্রেপ্তার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত