বাসের ধাক্কায় নিহত ১

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৭:২৫ এএম

রাজধানীর বংশালে সড়ক দুর্ঘটনায় আবুল কালাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

গতকাল রবিবার দুপুরে বংশাল থানার সামনের সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা ইসমাইল হোসেন তাফসির নামে এক পথচারী জানান, একটি ভ্যানের ওপর বসে ছিলেন ওই ব্যক্তি। তখন সদরঘাটগামী তানজিল পরিবহন নামে একটি যাত্রাবাহী বাস ওই ভ্যানটিতে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত