নরসিংদী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. সিরাজুল ইসলাম মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর আসাদ গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আলী ইফতেখার হাসান। তিনি বলেন, সেনাবাহিনীর সহায়তায় সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লাকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জে দুটি হত্যা মামলা রয়েছে। নারায়ণগঞ্জ পুলিশকে বিষয়টি জানানো হয়েছে, তারা আসছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী-৩ (শিবপুর) আসনে দ্বিতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন সিরাজুল ইসলাম মোল্লা। এর আগে তিনি ২০১৪ সালেও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন।
যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ গ্রেপ্তার