পার্লামেন্টের ভোটে টিকে রইলেন ইশিবা

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম

শিগেরু ইশিবাই জাপানের প্রধানমন্ত্রীর দাায়িত্ব পালন করবেন। গত ২৭ অক্টোবর সাধারণ নির্বাচনে নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পায় ইশিবার ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি। দুই কক্ষবিশিষ্ট জাপানি পার্লামেন্টের সবচেয়ে প্রভাবশালী অংশ এটি। ফলে প্রধানমন্ত্রী হিসেবে ইশিবার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। তবে গতকাল সোমবার পার্লামেন্টের বিশেষ ভোটে তিনি জাপানের প্রধানমন্ত্রী পদে পুনর্নির্বাচিত হয়েছেন।

তবে এবার ইশিবাকে সংখ্যালঘু সরকার সরকার গঠন করতে হবে। যার ফলে সামনের দিনগুলোতে নতুন কোনো বিল বা বাজেট অনুমোদনের জন্য তাকে বিরোধীদের সহযোগিতার প্রয়োজন হবে। এমন পরিস্থিতিতে দেশটিতে রাজনৈতিক অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে।

২০০৯ সালের পর এই প্রথম এলডিপি তার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। ১৯৫৫ সালের পর থেকে দলটি একটানা জাপানের ক্ষমতায় আছে। গত সেপ্টেম্বরে ক্ষমতাসীন এলডিপির প্রধান নির্বাচিত হন ইশিবা শিগেরু। প্রধানমন্ত্রী হওয়ার তিন দিনের মাথায় পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দিয়ে নির্ধারিত সময়ের আগে নির্বাচনের ঘোষণা দেন তিনি।

তবে সামনের দিনগুলোতে ইশিবার জন্য একাধিক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। প্রতিপক্ষ চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে জাপানের সম্পর্কে অস্থিরতা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত