শতাব্দীর চ্যালেঞ্জ  মোকাবিলায় প্রস্তুত থাকুন : সেনাপ্রধান

আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ০৭:২০ এএম

সেনাবাহিনীর সদস্যদের একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল বুধবার সকালে যশোর সেনানিবাসে কোর অব সিগন্যালসের বার্ষিক অধিনায়ক সম্মেলনে এ আহ্বান জানান তিনি। সেনানিবাসের সিগন্যালস ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে এ সম্মেলনের আয়োজন করা হয়।

এর আগে বেলা ১১টায় সেনাবাহিনী প্রধান সিগন্যালস ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে পৌঁছালে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডারসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা অভ্যর্থনা জানান।

সম্মেলনে সেনাবাহিনী প্রধান উপস্থিত কোর অব সিগন্যালসের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তার উদ্দেশে প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি কোর অব সিগন্যালসের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন। সেই সঙ্গে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি এ কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

অনুষ্ঠানে সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনাবাহিনীর সব সিগন্যালস ব্রিগেডের কমান্ডার, সিগন্যালস ইউনিটগুলোর অধিনায়করা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত