জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কার্যালয়গুলো ঘুরে ঘুরে বঙ্গবন্ধুর ছবি নামান তারা। এ সময় নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষ এবং সিনেট হলে থাকা দুটি ছবি নামানো হয়।
বিশ্ববিদ্যালয়ের সবকয়টি অনুষদ এবং আবাসিক হলগুলো থেকে অতিদ্রুত বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলার হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।
ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি সংস্কারের দাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি সংস্কার এবং দেশের সব অফিস থেকে শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে ‘গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলন’ ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা।
