ময়মনসিংহে ‘ন্যায়ের জন্য দৌড়’ প্রতিপাদ্যে ম্যারাথন

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ০৭:৩৮ এএম

‘ন্যায়ের জন্য দৌড়’ এই প্রতিপাদ্যে ময়মনসিংহে সাড়ে ৭ কিলোমিটার ও ২৫ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টায় নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক থেকে ‘ময়মনসিংহ ট্রাইঅ্যাথলেটস’ আয়োজিত ম্যারাথন শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক, সুতিয়াখালি, ভাবখালি ও কাঁচারি বাজার প্রদক্ষিণ করে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে গিয়ে শেষ হয়। দেশের নানা বয়সী চার শতাধিক অ্যাথলেট ম্যারাথনে অংশগ্রহণ করে। আয়োজক সংগঠনের সভাপতি খায়রুল আলম তুহিন জানান, তরুণদের খেলাধুলা ও ম্যারাথনে উৎসাহিত করতে, শিশু-কিশোর ও তরুণদের অংশগ্রহণে এই ম্যারাথন দৌড়ের আয়োজন করছে ময়মনসিংহ ট্রাইঅ্যাথলেটস নামে একটি সংগঠন।

সাড়ে ৭ কিলোমিটার প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ঢাকার আমির হোসেন ও ২৫ কিলোমিটার প্রতিযোগিতায় প্রথম হয়েছেন পাবনার ইমরান হাসান। প্রতিযোগিতা শেষে দেশসেরা অ্যাথলেটস, এভারেস্টজয়ী ও আল্ট্রা রানার বাবর আলী, আরিফুর রহমান বেলাল ও লুৎফর রহামানসহ অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার ছিল পাঠকপ্রিয় দৈনিক দেশ রূপান্তর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত