আধুনিক স্বাস্থ্যসেবা প্রদানের অঙ্গীকার নিয়ে নোয়াখালীতে ইবনে সিনা ট্রাস্টের ২৫তম শাখা হিসেবে যাত্রা শুরু করেছে ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। এ উপলক্ষে গতকাল শনিবার নোয়াখালীর দত্তবাড়ির মোড়ে অবস্থিত নোয়া কনভেনশন সেন্টারে এক উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইবনে সিনা ট্রাস্টের চেয়ারম্যান ও ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক আবু নাসের মো. আব্দুজ জাহের। ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর চেয়ারম্যান কাজী হারুন-অর-রশিদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ট্রাস্টের সদস্য প্রশাসন অধ্যাপক ড. এ কে এম সদরুল ইসলাম, ইবনে সিনা ট্রাস্টের এক্সিকিউটিভ ডিরেক্টর হাসপাতাল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. ওয়ালিউর রহমান চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফয়েজ উল্যাহ, নোয়াখালীর সিনিয়র ফিজিশিয়ান ডা. সোহরাব ফারুকী, জামায়াতে ইসলামীর আমির ইসহাক খন্দকার, স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী মো. তুহিন ফারাবী প্রমুখ। বিজ্ঞপ্তি
