ক্রিস রাইটকে জ্বালানিমন্ত্রী হিসেবে নিয়োগ ট্রাম্পের

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১১:৪২ পিএম

যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল ও গ্যাস শিল্পের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস রাইটকে জ্বালানিমন্ত্রী করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জীবাশ্ম জ্বালানি ব্যবহারের পক্ষে অবস্থানের কারণে পরিচিত রাইট। গত শনিবার ক্রিস রাইটকে নতুন প্রশাসনে জ্বালানিমন্ত্রী করার কথা জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প। লিবার্টি এনার্জি নামের ডেনভারভিত্তিক একটি তেলক্ষেত্র পরিষেবা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সিইও ক্রিস। তেল-গ্যাসের সর্বোচ্চ উৎপাদনের পক্ষে ট্রাম্পের পরিকল্পনায় ক্রিস সমর্থন দেবেন বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে তিনি বিদ্যুতের উৎপাদন বাড়ানোর উপায় বের করতে ট্রাম্পের পরিকল্পনাকে এগিয়ে নেবেন বলে মনে করা হচ্ছে। জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বব্যাপী সহযোগিতা উদ্যোগের বিরোধী ট্রাম্প। আর এই বিরোধিতায় ক্রিসকেও পাশে পাবেন তিনি। এমনকি জলবায়ু কর্মীদের উদ্বেগজনক বলেও অভিহিত করেছেন ট্রাম্প। গত বছর লিংকডইনে পোস্ট করা একটি ভিডিওতে রাইট বলেছিলেন, জলবায়ু সংকট বলে কিছু নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত