ট্রাম্পের অর্থমন্ত্রী হওয়ার দৌড়ে পাঁচজন

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০১:০২ এএম

শপথ গ্রহণের আগেই নতুন প্রশাসন সাজাতে ব্যস্ত যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন  চূড়ান্ত করেছেন ট্রাম্প। এবার তার মন্ত্রিসভার সম্ভাব্য অর্থমন্ত্রী কে হবেন সেটি নিয়ে কৌতূহলের সৃষ্টি হয়েছে। সেই তালিকায় আরও দুটি নাম যুক্ত হয়েছে। রবিবার নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ফেডারেল রিজার্ভের সাবেক গভর্নর কেভিন ওয়ারশ ও মার্কিন ধনকুবের মার্ক রোয়ানকে এই পদে দেখা যেতে পারে।

৫৪ বছর বয়সী ওয়ারশ সাবেক বিনিয়োগ উপদেষ্টা। তিনি ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ফেডারেল রিজার্ভ বোর্ডে কাজ করেছেন। অন্যদিকে ৬২ বছর বয়সী রোয়ান বিনিয়োগ ব্যবস্থাপক প্রতিষ্ঠান অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্টের সহপ্রতিষ্ঠাতা। ২০২১ সাল থেকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। এ ছাড়া টেনেসির গভর্নর রিপাবলিকান সিনেটর বিল হ্যাগারটিও এই দৌড়ে আছেন। গত সপ্তাহে মার-এ-লাগোতে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন হ্যাগারটি। বিনিয়োগ ব্যাংক ক্যান্টর ফিটজেরাল্ডের সিইও হাওয়ার্ড লুটনিক ও বিনিয়োগকারী স্কট বেসেন্টও এই দৌড়ে রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত