সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারির নিজস্ব জমিতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুরে শাহজাদপুরের দ্বারিয়াপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এর সামনে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে স্মারকলিপি দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৬ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এ বিশ^বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও এখনো বিভিন্ন স্থানে ভাড়া ভবনে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কাজ চলছে। নিজস্ব স্থায়ী ক্যাম্পাস না থাকায় ১ হাজার ২০০ শিক্ষার্থীর অধ্যয়ন ব্যাহত হচ্ছে। এ বিষয়ে রবীন্দ্র বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এসএম হাসান তালুকদার বলেন, অবিলম্বে স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ব্যবস্থা গ্রহণ করা হবে।
