সাবেক খাদ্যমন্ত্রী কামরুল গ্রেপ্তার

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০৭:২৬ এএম

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে তাকে আটক করে ডিবি পুলিশের একটি দল। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। বলেন, কামরুল ইসলামের বিরুদ্ধে হত্যাসহ অনেকগুলো মামলা আছে। গ্রেপ্তারের পর তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন কামরুল ইসলাম। তার বিরুদ্ধে অন্তত ২০টির বেশি মামলা হয়েছে বলে জানা গেছে। ২০১৪ সালের ১৩ জানুয়ারি থেকে ২০১৯ সালের ৬ জানুয়ারি পর্যন্ত খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত