এক সঙ্গে জন্ম, মৃত্যুও হলো এক সঙ্গে। পুকুরের পানিতে ডুবে দুই যমজ বোন মারা গেছে। বুধবার (২০ নভেম্বর) দুপুরে শ্রীবরদীর ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু দুটির নাম— রেজুওয়ানা ও রেজবানা। দুজনেরই বয়স দের বছর। শেরপুর সদর উপজেলার কৃষ্ণপুর এলাকায় রাকিবুল ইসলাম রকির সন্তান।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শিশু দুইজন বেশিরভাগ সময় নানার বাড়ি শ্রীবরদীর ডনডনিয়াতেই থাকতো। বুধবার (২০ নভেম্বর) সকালে খেলতে বের হয়ে একপর্যায়ে সবার অজান্তে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর দুপুরে ওই পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, মৃত শিশুদের সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফন করার জন্য আবেদন করা হলে, লাশ তাদের হাতে হস্তান্তর করা হয়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
মাঝপথে মেট্রোরেল হঠাৎ কেন বন্ধ হয়ে যায়?
দিনে গরম, রাতে ঘন কুয়াশা-শীত