গাজীপুরে মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে ছাত্রলীগের এক নেতার করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৬০ জনকে অব্যাহতি দিয়েছে আদালত। গতকাল বুধবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক পাভেল সুইট শুনানি শেষে ২৪৭ ধারার বিধান মতে এ রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালে গাজীপুর মহানগর ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দ্বীপ বাদী হয়ে শেখ মুজিবুর রহমানকে নিয়ে মন্তব্য করায় (৫০০/২২৪ (ক) ধারায়) গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১-এ মামলাটি (সিআর-১৭৮৯/১৪) করেন।
শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এপিপি মো. মাহবুবুর রহমান এবং বিবাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ড. সহিদুজ্জামান, জাকিরুল ইসলাম, আরমানসহ বিপুলসংখ্যক আইনজীবী।
