তুরাগে অ্যাসিড নিক্ষেপে শিশু ও মা দগ্ধ

আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০৬:১০ এএম

রাজধানীর তুরাগ কামারপাড়ায় বাসায় ঢুকে দুই বছরের শিশু ও তার মায়ের শরীরে অ্যাসিড নিক্ষেপ করেছে এক দুর্বৃত্ত। দগ্ধরা হলো সাথী রানী হালদার (৩৬) ও তার মেয়ে বিজয়িনী হালদার (২)। এ সময় সাথীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় ওই দুর্বৃত্ত।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের দুজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, শিশু ও তার মাকে বিকেলে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের দুজনের শরীরই অ্যাসিডে দগ্ধ। মাথা, মুখম-লসহ শিশুটির ২০ শতাংশ ও তার মা সাথীর ১৩ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনের অবস্থা গুরুতর।

জানা গেছে, দগ্ধদের বাড়ি পাবনার ফরিদপুর থানার ডেমড়া গ্রামে। বর্তমানে তুরাগ কামারপাড়া তারা মার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকেন। বিজয়িনীর বাবা জয় কুমার হালদার একটি পোশাক কারখানায় চাকরি করেন আর মা সাথী গৃহিণী। তিন মেয়ের মধ্যে সবার ছোট বিজয়িনী।

দগ্ধ সাথীর দেবর অশি^নী হালদার জানান, গতকাল সকালে মেয়ে বিজয়িনীকে নিয়ে সেলুনে চুল কাটানোর পর  সাথী বাসায় ফিরছিলেন। বাসার গেটে এক যুবক তার মুখম-লে অ্যাসিড নিক্ষেপ করে। সাথীর গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায়। এ সময় কোলে থাকা শিশুটিও দগ্ধ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত