প্রতারণার অভিযোগে আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা

আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০৬:১৭ এএম

ভারতের বৃহৎ শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের চেয়ারম্যান ও বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ঘুষ এবং প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা জানিয়েছেন, এই মামলায় গৌতম আদানি, তার ভাতিজা সাগর আদানিসহ আরও ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলার অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা ভারতীয় সরকারি কর্মকর্তাদের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ চুক্তি অর্জনের জন্য প্রায় ২৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ঘুষ দেওয়ার পরিকল্পনা করেছিলেন। চুক্তিটি বাস্তবায়িত হলে আদানি গ্রুপের ২০ বছরে ২০০ কোটি ডলার লাভের পাশাপাশি ভারতের বৃহত্তম সোলার পাওয়ার প্ল্যান্ট প্রকল্প থেকেও মুনাফা করত শিল্পগোষ্ঠীটি। অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো প্রতিক্রিয়া জানায়নি আদানি গ্রুপ। তবে মামলার খবরে তাদের আর্থিক কার্যক্রমে তাৎক্ষণিক প্রভাব ফেলেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত