নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী বাজার বাইতুন নূর মারকাজ জামে মসজিদের কমিটি ঘোষণা করা হয়েছে। রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুলকে প্রধান উপদেষ্টা করে নবগঠিত এই কমিটিতে বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহমানকে সভাপতি ও ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গত শুক্রবার বারদী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদউজ্জামান এ কমিটি ঘোষণা করেন। কমিটির মোট সদস্য ৪১ জন। কমিটির অন্যদের মধ্যে রয়েছেন সিনিয়র সহসভাপতি মাই টিভির সাংবাদিক ইউসুফ আলী ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার।
