বিচার বিভাগ

মতামত নিতে সংস্কার কমিশনের ওয়েবসাইট চালু

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৩৫ এএম

বিচার বিভাগের সংস্কারের লক্ষ্যে অংশীজনদের মতামত নিতে একটি ওয়েবসাইট চালু করেছে সরকার। িি.িলৎপ.মড়া.নফ এই ওয়েবসাইটে মতামত দেওয়া যাবে। গতকাল শনিবার বিচার বিভাগ সংস্কার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিচার বিভাগকে স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার ‘বিচার বিভাগ কমিশন’ গঠন করেছে। বিচার বিভাগ সংস্কারের বিষয়ে অংশীজনদের মতামত সংগ্রহে কমিশন একটি ওয়েবসাইট চালু করেছে। ওয়েবসাইটে বিভিন্ন শ্রেণির জনগোষ্ঠী/অংশীজনদের মতামত সংগ্রহের উদ্দেশে পৃথক প্রশ্নমালা সন্নিবেশিত হয়েছে।

সংশ্লিষ্ট অংশীজনদের জন্য প্রযোজ্য প্রশ্নমালা পূরণপূর্বক আগামী ৭ ডিসেম্বরের মধ্যে মতামত প্রদানের জন্য কমিশন সাধারণ জনগণসহ বিজ্ঞ বিচারক, আইনজীবী ও আদালত সংশ্লিষ্ট সহায়ক কর্মচারীদের অনুরোধ জানিয়েছে।

এ ছাড়া বিচার বিভাগ সংস্কারের বিষয়ে কারও সুনির্দিষ্ট প্রস্তাব থাকলে তা নির্ধারিত সময়ের মধ্যে প্রেরণ করতে অনুরোধ জানিয়েছে কমিশন। প্রস্তাবের সফট কপি কমিশনের ইমেইলে ([email protected],[email protected]) এবং প্রস্তাবের মুদ্রিত কপি কমিশনের ঠিকানায় (বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ১৫ কলেজ রোড, ঢাকা-১০০০) প্রেরণ করা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত