দেশ রূপান্তরের চট্টগ্রাম জেলা-উপজেলা প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের জুবলী রোডে কামাল চেম্বারে পত্রিকাটির চট্টগ্রাম ব্যুরো কার্যালয়ে এই মতবিনিময় সভা হয়। এতে দেশ রূপান্তর সম্পাদক মোস্তফা মামুন ঢাকা অফিস থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে চট্টগ্রাম ব্যুরো অফিসে কর্মরত সাংবাদিক ও জেলা-উপজেলা প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দেশ রূপান্তর সম্পাদক দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।
চট্টগ্রাম ব্যুরোপ্রধান ভূঁইয়া নজরুলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ব্যুরোর উপদেষ্টা ফারুক ইকবাল, সিনিয়র রিপোর্টার শামসুল ইসলাম, স্টাফ রিপোর্টার মোহাম্মদ রফিক, স্টাফ ফটোগ্রাফার আকমাল হোসেন ও চট্টগ্রাম ব্যুরো অফিসের বিজ্ঞাপন নির্বাহী ইয়াসিন আরাফাত।
প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রতিনিধি তুষার তুহিন, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় প্রতিনিধি আজিম সাগর, হাটহাজারী প্রতিনিধি কেশব কুমার বড়–য়া, বাঁশখালী প্রতিনিধি কল্যাণ বড়–য়া, খাগড়াছড়ি দীঘিনালা প্রতিনিধি মো. নুর হোসেন, সীতাকু- প্রতিনিধি সাইফুল ইসলাম, ফটিকছড়ি প্রতিনিধি সাইফুর রহমান সোহান, আনোয়ারা প্রতিনিধি জাহেদুল হকম পটিয়া প্রতিনিধি আ ন ম সেলিম, চন্দনাইশ প্রতিনিধি মো. নুরুল আলম ও লোহাগাড়া প্রতিনিধি পুষ্পেন চৌধুরী।
