বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) আগের থেকে সক্ষমতা আরও বেড়েছে বলে জানিয়েছেন বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম। গতকাল সোমবার বিআরটিসির প্রধান কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে শ্রান্তি বিনোদন ভাতার এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
মো. তাজুল ইসলাম বলেন, ‘বিআরটিসিতে ২০২২ সালে চাকরিতে যোগদান করা নতুন ৪৫ জন কর্মকর্তা-কর্মচারীসহ ২২০ জনকে মোট ২৭ লাখ ৩৬ হাজার টাকা শ্রান্তি বিনোদন ভাতা প্রদান করা হয়েছে। সরকার ১৯৯৯ সালে শ্রান্তি বিনোদন ভাতা চালু করলেও রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান বিআরটিসিতে ২০২৩ সাল থেকে প্রথমবারের মতো এই ভাতা পেয়ে আসছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। ২০২৩ সাল থেকে অদ্যাবধি ৩ হাজার ৫৭ জন কর্মকর্তা-কর্মচারীকে মোট ৪ কোটি ৬১ লাখ ৯৬ হাজার টাকা শ্রান্তি বিনোদন ভাতা প্রদান করা হয়েছে। নিয়ম অনুযায়ী, সরকারি কর্মচারীরা প্রতি তিন বছর পরপর ১৫ দিনের শ্রান্তি বিনোদন ছুটিসহ এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ভাতা হিসেবে পেয়ে থাকেন।
