মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে পরোয়ানার আবেদন

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১২:৪৭ এএম

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে নিপীড়নের অভিযোগে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম খান। গতকাল বুধবার মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে এই গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হয়।

আইসিসির প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, রাখাইন রাজ্যে সহিংসতার সময় সংঘটিত অপরাধ তদন্তে পাঁচ বছর ধরে কাজ চলছে। হত্যাকাণ্ড, ধর্ষণ, নির্যাতন ও অগ্নিসংযোগের ফলে দেশ ছাড়তে বাধ্য হন ১০ লাখের বেশি রোহিঙ্গা। আইসিসির প্রসিকিউটর করিম খান বলেন, মিন অং হ্লাইং রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে নিপীড়ন ও দেশান্তরিত করার দায়ে অপরাধী। মিয়ানমারের সশস্ত্র বাহিনী, জাতীয় পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী এবং কিছু স্থানীয় জনগোষ্ঠীর সহযোগিতায় এই মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত