বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের গুলিতে আহত তিনজনের পরিবারের দায়িত্ব নিয়েছেন সাটুরিয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইকবাল হোসেন।
গতকাল বুধবার সকালে উপজেলা মিনি হলরুমে জুলাই-আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাদের স্বজনদের উপস্থিতিতে স্মরণসভায় ইউএনও ওই তিনজনের পরিবারের দায়িত্ব নেওয়ার কথা জানান।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গুলিতে আহত মো. জাহেদুর রহমান, সজীব হোসেন ও মিজানুর রহমান মিজানের সুচিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ^াস দেন তিনি।
ধামরাইয়ের হার্র্ডি স্কুল অ্যান্ড কলেজে আন্দোলনরত অবস্থায় সাটুরিয়ার দরগ্রাম গ্রামের মো. আরিফুল ইসলাম সাদ পুলিশের গুলিতে নিহত হন। পরে শহীদ সাদ ও আহতের সুস্বাস্থ্য কামনায় প্রার্থনা করা হয়। স্মরণসভায় বক্তব্য দেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর আহম্মদ, শহীদ সাদের চাচা মো. সাগর হোসেন, সাটুরিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
