মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে আবদুর রহিম ও সাফানা আক্তার নামে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাঁচামারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা চরবাঁচামারা গ্রামের সারোয়ার হোসেনের ছেলে ও মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে খেলতে গিয়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় রহিম ও সাফানা। পরে স্থানীয়রা তাদের পানিতে ভাসতে দেখে পরিবারকে জানালে ওই দুই শিশুকে উদ্ধার করে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা গেছে।
