যৌন নিপীড়নে শিশু পরিচর্যাকর্মীর যাবজ্জীবন

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ১২:১৫ এএম

প্রায় ৭০ জন মেয়ে শিশুকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে অস্ট্রেলিয়ায় শিশু পরিচর্যা কেন্দ্রের সাবেক এক কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। শুক্রবার এক প্রতিবেদনে বিবিসি জানায়, ৪৭ বছর বয়সী অ্যাশলে পল গ্রিফিথ যৌন নির্যাতনের ৩০৭টি ঘটনায় অভিযোগ স্বীকার করেছেন।

২০০৩ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত গ্রিফিথ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের দেশি এবং বিদেশের শিশু সেবা কেন্দ্রগুলোতে এ অপরাধ করেছেন। তার নিপীড়নের শিকার হয়েছে ১ থেকে ৭ বছর বয়সী শিশুরা। ব্রিসবেনের ডিস্টিক্ট কোর্টের বিচারক পল স্মিথ এই অপরাধের ব্যাপকতা এবং স্বরূপকে বিকৃত ও ভয়ংকর কাজ হিসেবে আখ্যা দিয়েছেন। গ্রিফিথের বিরুদ্ধে এই মামলা ছাড়াও অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ও ইতালিতে দুই ডজনের বেশি শিশুকে নির্যাতনের আলাদা অভিযোগ আনা হয়েছে। গ্রিফিথকে প্রথম ২০২২ সালের আগস্টে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ গ্রেপ্তার করে। এক বছর পর তাকে ১,৬০০’রও বেশি শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত করা হয়। তবে সব অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেশিরভাগই বাদ পড়ে। পরে তদন্তকারীরা তার নির্যাতনের প্রমাণ হিসেবে হাজার হাজার ফটোগ্রাফ এবং ভিডিও চিত্র পান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত