বগুড়ায় কবি সম্মেলন শুরু

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ১২:৪৩ এএম

বগুড়ায় সারা দেশ থেকে আগত দেড় শতাধিক কবিদের নিয়ে দুদিনব্যাপী কবি সম্মেলন শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে বগুড়া লেখক চক্রের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা পরিষদ মিলনায়তনে কবি সম্মেলনের উদ্বোধন করেন সমবায় অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কবি ও প্রাবন্ধিক আমিনুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘বগুড়া লেখক চক্রের কবি সম্মেলন এখন আর বগুড়ার নয়, এটি সারা দেশের কবিদের অনুষ্ঠান। প্রতিবছর এই কবি সম্মেলন মানুষের মধ্যে সম্প্রতি ও ভালোবাসা ছড়িয়ে দেয়। বাংলাদেশের কবিদের লেখা এখন সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। একটি জাতির পথপ্রদর্শক হিসেবে লেখকরা এগিয়ে যান। লেখকরা লেখার মাধ্যমে বিদ্রোহ করে যায়। তাদের শক্তি কলমে। তাদের চাওয়া পাওয়া তাদের লেখার মাধ্যমে প্রকাশ করে থাকে। যে অসংগতিতে লেখনির মাধ্যমে তা কবিতা, গান, নাটক, সিনেমা হয়ে মানুষের মধ্যে প্রকাশ ঘটায়। তাই প্রতিটি কবি তাদের লেখার মধ্যে নিজেকে খুঁজে পায়।’

বগুড়া লেখক চক্রের উপদেষ্টা গবেষক অধ্যক্ষ ড. বেলাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত