মহিলা আওয়ামী লীগের ৫ নেত্রী গ্রেপ্তার

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০৭:৩৬ এএম

রাজধানীর পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় মহিলা আওয়ামী লীগের পাঁচ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পল্লবী থানার ৬ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ নেত্রী মোছা. বাবলী বেগম (৪৩), ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন যুথি (৩৮), ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোছা. রিতা আক্তার (৪০), ওয়ার্ডের সহসভাপতি নাজমা আক্তার সাথী (৩০) ও ওয়ার্ডের সহ-সাংগঠনিক সম্পাদক মোছা. খাদিজা বেগম (৩৪)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গতকাল শুক্রবার সন্ধ্যায় ডিএমপি মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘গত ৪ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর পল্লবী থানার মিরপুর-১০ পপুলার-২ ডায়াগনস্টিক সেন্টারের সামনে সরকার পতনের এক দফা দাবিতে ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে যোগ দেন মো. আবিদ নামে একজন। আন্দোলনে দেশীয় অস্ত্র, পিস্তলসহ অন্যান্য আগ্নেয়াস্ত্র দিয়ে আক্রমণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত