পাকিস্তানের তিন প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১৬ জঙ্গি নিহত হয়েছে। এ ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের দুজন করে সদস্যও নিহত হয়েছে। পাকিস্তান আইএসপিআর জানিয়েছে, খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় অভিযানে পাঁচ জঙ্গি নিহত হন। শাগাই এলাকায় পৃথক অভিযানে তিন জঙ্গি নিহত হন। এই অভিযানে সেনাবাহিনীর এক ক্যাপ্টেন নিহত হন। লাক্কি মারওয়াত জেলায় সশস্ত্র হামলাকারীদের গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হন। রবিবার রাতে মার-দান পুলে অজ্ঞাত হামলা পুলিশের এক এএসআই নিহত হওয়ার ঘটনা ঘটে। বেলুচিস্তানের শেরানি জেলায় দুপক্ষের বন্দুক যুদ্ধে চারজন নিহত হন। আর পাঞ্জাবের মিয়ানওয়ালিতে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে চার জঙ্গি নিহত হয়। এদিকে, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে গত ১০ দিনে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ জনে।
×
