ইসাবের ফায়ার সেফটি এক্সপো ১৩-১৫ ফেব্রুয়ারি

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪১ এএম

অগ্নিনিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং অগ্নিঝুঁকি কমানোর লক্ষ্যে দেশের সব অঞ্চলে আধুনিক প্রযুক্তি এবং যন্ত্রপাতি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আগামী ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি রাজধানীতে হবে দশম আন্তর্জাতিক ফায়ার সেফটি এবং সিকিউরিটি এক্সপো। ইলেকট্রনিকস সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইসাব) উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হবে তিন দিনব্যাপী এ প্রদর্শনী।

গতকাল সোমবার দুপুরে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ইসাবের সভাপতি নিয়াজ আলী চিশতি বলেন, বিশে^র শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর অত্যাধুনিক প্রযুক্তি এবং অগ্নিনিরাপত্তা যন্ত্রপাতি তুলে ধরা হবে এই এক্সপোর মাধ্যমে।

ইসাবের সেক্রেটারি জেনারেল জাকির উদ্দিন আহমেদ প্রদর্শনীর বিস্তারিত পরিকল্পনা উপস্থাপন করেন। হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এসএম শাহজাহান সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহমুদ এ খোদা, প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম, ফেবোয়াবের প্রেসিডেন্ট ওয়াহিদ উদ্দিন এবং পরিচালনা পর্ষদ অন্য সদস্য এবং ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু শহীদুল্লাহ নাঈম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত