শ্রীপুরে হাত-পা বেঁধে দুই বাড়িতে ডাকাতি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৪৫ এএম

গাজীপুরের শ্রীপুরে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। একই দিনে পাশের এক শিক্ষকের বাড়িতেও ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতরা বাড়ির লোকজনকে বেঁধে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে এ দুই ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতির শিকার হওয়া বাড়ির মালিক জয়নাল আবেদীন গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। অন্য ডাকাতির শিকার হওয়া বাড়ির মালিক আবদুল হালিম মিয়া পাশের বাঁশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ডাকাদল দুটি বাড়ি থেকেই নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

ভুক্তভোগী জয়নাল আবেদীন জানান, শেষ রাতের দিকে বাড়ির প্রধান দরজায় অস্বাভাবিক শব্দ শুনতে পান। এতে ঘুম ভাঙলে জেগে ওঠে দেখেন একদল লোক সজোরে আঘাত করে দরজা ভাঙছে। একপর্যায়ে তারা ঘরে ঢুকে সবাইকে বেঁধে রেখে সবকিছু লুটপাট করে নিয়ে যায়।

ভুক্তভোগী স্কুল শিক্ষক আবদুল হালিম জানান, ঘরে ঢুকেই ডাকাতরা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে হাত-পা বেঁধে লুটপাট চালায়।

শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে জানতে পেরেছি এ ঘটনার পেছনে রাজনৈতিক কারণ আছে। এটি ডাকাতির কোনো ঘটনা নয়। আমরা অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত