ঘুষের মামলা খারিজের আবেদন ট্রাম্পের

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১১:১৫ পিএম

নিউ ইয়র্কের আদালতে পর্নো তারকাকে গোপনে ঘুষ দেওয়ার অপরাধে গত বছর মে মাসে দোষী সাব্যস্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়ের পর ট্রাম্প সেই ফৌজদারি মামলা থেকে তাকে রেহাই দেওয়ার আরজি জানিয়েছেন নিউ ইয়র্ক রাজ্যের ম্যানহাটন আদালতের বিচারকের কাছে। এবার নিজের বিরুদ্ধে সেই মামলা খারিজের আবেদন করেছেন ট্রাম্প। ম্যানহাটন আদালতের বিচারপতি জুয়ান মারচানকে ঘুষ মামলার রায় বাতিল করে মামলা খারিজের আরজি জানান ট্রাম্পের আইনজীবীরা। এ সময় অপরাধ প্রমাণ হওয়ার পরও আরজি জানানোর পেছনে প্রেসিডেন্ট বাইডেনের ছেলের নিঃশর্তে ক্ষমা পাওয়ার কথা তুলে ধরেন তারা। বেআইনি অস্ত্র রাখা এবং কর ফাঁকি দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন বাইডেনের ছেলে হান্টার বাইডেন। এ মাসেই আদালতে তার শাস্তি ঘোষণার কথা ছিল। কিন্তু হান্টারকে নির্বাহী আদেশে নিঃশর্ত ক্ষমা করে দেন বাইডেন। মামলার কৌঁসুলিরা ট্রাম্পের সাজার বিষয়ে দেরি করতে রাজি থাকলেও মামলা খারিজের বিরোধিতা করবেন বলে জানিয়েছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত