বিএসএমএমইউর নাম পিজি রাখার দাবি

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৪১ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাম পরিবর্তন করে পিজি (ইনস্টিটিউট অব পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল রিসার্চ বা আইপিজিএমআর) ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নাম ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশ নেওয়া জুলাই-আগস্টের শহীদদের নামে নামকরণ করার দাবি জানিয়েছে বিশ^বিদ্যালয়ের বৈষম্যবিরোধী শিক্ষক-চিকিৎসক, কর্মকর্তা-নার্স ও কর্মচারী ঐক্য পরিষদ।

গতকাল বুধবার বিভিন্ন দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এই দাবি জানান পরিষদের সভাপতি অতিরিক্ত রেজিস্ট্রার-১ ডা. মো. দেলোয়ার হোসেন টিটো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত