বিজয় দিবস উপলক্ষে ১৬ কয়েদির সাজা মওকুফ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:২৯ এএম

আসন্ন বিজয় দিবস উপলক্ষে অর্ধেকের বেশি সাজাভোগ করা ১৬ কয়েদির অবশিষ্ট কারাদ- মওকুফ করা হয়েছে। গত ৩ ডিসেম্বর তাদের কারাগার থেকে মুক্তি দিতে আদেশ দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল-ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসন্ন ১৬ ডিসেম্বর ২০২৪ মহান বিজয় দিবস উপলক্ষে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক ১৬ জন অর্ধেকের বেশি সাজাভোগ করা কয়েদির অবশিষ্ট কারাদ- মওকুফ করা হয়েছে। সে মোতাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে গত ৩ ডিসেম্বর তাদের কারাগার থেকে মুক্তি দিতে আদেশ দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত