ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় পণ্য জব্দ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে ৪৩ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা বাইপাস এলাকা থেকে এসব পণ্য জব্দ করে বিজিবি।

জব্দ করা ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে ৬৪৬ কার্টন সিগারেট, ভারতীয় উন্নতমানের ১ হাজার ৩৭০ পিস চশমা, ১ হাজার ৭৫০ পিস জনসন বেবি সোপের কৌটা, ২ হাজার ৮৭০ পিস ভারতীয় কাবেরী মেহেদির কৌটা এবং ৬৩ কেজি ভারতীয় ওটস।

বিজিবি-২৫ এ দায়িত্বরত লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজের স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শুক্রবার ভোরের দিকে ৪৩ লাখ ৭৪ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালানি মালপত্র আটক করা হয়েছে। এসব চোরাচালানি মালপত্র আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত