২ জানুয়ারির আগে ভোটার হওয়ার আহ্বান ইসির

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ০১:৪৭ এএম

১৮ বা তার বেশি বয়সীদের মধ্যে যাদের এখনো জাতীয় পরিচয়পত্র হয়নি, তাদের খসড়া ভোটার তালিকা প্রকাশের আগেই ভোটার হওয়ার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল সোমবার ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১ জানুয়ারি ২০০৭ বা এর আগে যেসব নাগরিকের জন্ম হয়েছে, তারা ভোটার না হয়ে থাকলে তাদের সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করে ভোটার হওয়ার অনুরোধ করা হলো।

আগামী বছরের ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার পরিকল্পনা নিয়েছে নতুন কমিশন। সর্বশেষ গত ২ মার্চ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী ১২ কোটি ১৮ লাখের বেশি ভোটার রয়েছে। আগামী জানুয়ারিতে নতুন ভোটার যুক্ত হবে প্রায় ১৭ লাখ। ২০২৫ সালের ১ জানুয়ারি যারা ভোটারযোগ্য হবে এ বছরের হালনাগাদের সময় তারা যুক্ত হবেন। ভোটার তালিকা হালনাগাদের কাজ চূড়ান্ত হওয়ার পর বাদ পড়া ও ভোটারযোগ্যদের তালিকাভুক্ত করতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে এ এম এম নাসির উদ্দীন

নেতৃত্বাধীন নতুন কমিশন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত