আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ০১:৪৮ এএম

আজ ১০ ডিসেম্বর ‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস’। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে। এবার দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই।’

বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), আইন ও সালিশ কেন্দ্র (আসক), হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন নানা আয়োজনে দিবসটি পালন করবে।

দিবসটি উপলক্ষে আগামী বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সুরক্ষায় করণীয়বিষয়ক এক মতবিনিময় সভার আয়োজন করেছে ব্লাস্ট।

মানবাধিকার সংস্থা এইচআরএসএস জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কার্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘বাংলাদেশের সাংবিধানিক সংস্কার প্রক্রিয়ায় মানবাধিকার : তত্ত্ব এবং বাস্তবতার মেলবন্ধন’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত